সাপের কামড়ে মৃত্যু হল অষ্টম শ্রেণীর ছাত্রীর - The News Lion

সাপের কামড়ে মৃত্যু হল অষ্টম শ্রেণীর ছাত্রীর

 


দি নিউজ লায়নঃ  সাপের কামড়ে মৃত্যু হল এক অষ্টম শ্রেণীর ছাত্রীর।মৃত ছাত্রীর নাম সুস্মিতা কুমির(১৪)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার  ক্যানিং থানার ধর্মতলা গ্রামে।স্থানীয় সূত্রে ধর্মতলা গ্রামের বাসিন্দা সুস্মিতা কুমির।সে অষ্টম শ্রেণীতে পঠন পাঠন করতো।প্রতিদিনের মতন বৃহষ্পতিবার রাতে খাবার খেয়ে বিছানায় ঘুমিয়ে পড়ে ছাত্রী সুস্মিতা কুমির।


গভীর রাতে হঠাৎই পেটে ব্যথা শুরু হয় ছাত্রীর।সে পরিবারের সকল কে ঘুম থেকে ডেকে তুলে বলে পেটে যন্ত্রণা করছে আর কি জানো বিছানার মধ্যে তাকে কামড় দিয়েছে।ছাত্রীর পরিবারের সদস্যরা গভীর রাতে তাকে এক গ্রামীণ চিকিৎসকের কাছে নিয়ে যায় চিকিৎসার জন্য।সেখানে পরিস্থিতি বেগতিক বুঝে পরিবারের সদস্যরা ছাত্রীকে শুক্রবার সকালে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য।


ততক্ষণে অবশ্য মৃত্যুর কোলে ঢলে পড়ে ছাত্রী।ক্যানিং মহকুমা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসকরা তড়িঘড়ি ছাত্রীর চিকিৎসা শুরু করে।কিছুক্ষণের  মধ্যে চিকিৎসকরা ছাত্রী কে মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.